Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে ছোট দুই ভাইকে হাত-পা বেঁধে বড় ভাইকে বল্লমের আঘাতে হত্যার অভিযোগ


audhamyabangla প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ / ৬০
কিশোরগঞ্জে  ছোট দুই ভাইকে হাত-পা বেঁধে বড় ভাইকে বল্লমের আঘাতে হত্যার অভিযোগ

মুঞ্জুরুলহক মুঞ্জু,কিশোরগঞ্জ  প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনে দুই ছোট ভাইকে হাত-পা বেঁধে বড় ভাইকে বল্লমের আঘাতে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।নিহত সাইদুর রহমান (৩০) মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান তার দুই ভাই আনিছুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরতে যান।
এ সময় মুখোশ পরা অজ্ঞাত চার ব্যক্তি বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে সাইদুর রহমানকে নদীতে ফেলে বল্লম দিয়ে আঘাত করে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্বজনরা সাইদুরকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তার ডান পাশে ফুসফুসের ওপরের অংশে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।নিহত সাইদুর রহমানের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, চার-পাঁচদিন আগে জাল ফেলাকে কেন্দ্র করে জাল মশুরিয়া গ্রামের নোয়াব মিয়াসহ কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় সাইদুরের। সে সময় নোয়াব মিয়া তাদের ওই এলাকায় জাল ফেললে ঝামেলা হবে বলে হুমকি দিয়েছিলেন।
তার দাবি, পূর্বের সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর