Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে বাস চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ণ / ৪৪
কিশোরগঞ্জে   বাস চাপায়  স্কুল ছাত্রীর মৃত্যু

মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় মরিয়ম আক্তার (৬) মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মরিয়মকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার সময় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিন সকালে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মরিয়ম উপজেলার আচমিতা ইউনিয়নের  বানিয়াগ্রাম,, তেভাগা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। এবং সে মধ্যপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে রাস্তা পারাপারের সময়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী  “অনন্যা সুপার” পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। যার ফলে মরিয়ম ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে  ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক বিধায়  তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেফার করলে,, ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর