Agaminews
Dr. Neem Hakim

নাটোরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদে মহাসড়ক আবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন


audhamyabangla প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ / ১৫
নাটোরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদে মহাসড়ক আবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোর প্রতিনিধি.
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।গত পরশু বুধবার নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে একডালা বাজারের নাটোর-রাজশাহী জাতীয় সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের পথে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানান তারা।এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর