Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জের বাজিতপুরে ৩ মণ গাঁজাসহ র্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ / ৭৩
কিশোরগঞ্জের বাজিতপুরে ৩ মণ গাঁজাসহ র্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বাজেগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।আটক ব্যক্তি হলেন জাকির হোসেন, তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমানের ছেলে।র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজার একটি চালান র্যাবের নজর এড়িয়ে পিরিজপুর ইউনিয়নের দিকে চলে যায়। পরে তাৎক্ষণিকভাবে র্যাবের একটি দল সবজি বিক্রেতা ও ফেরিওয়ালার ছদ্মবেশে পিরিজপুর ইউনিয়নের বাজেগাঁও এলাকায় অবস্থান নেয়। তারা প্রথমে মাদক কারবারির বাড়ি ও মাদক সংরক্ষণের স্থান শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করা হয়।র্যাব জানায়, আটক ব্যক্তির দোকানে তল্লাশি চালিয়ে লাকড়ি ও লতাপাতার আড়ালে লুকিয়ে রাখা পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে থাকা ৫৫টি পুটলা থেকে মোট ১১৬ কেজি গাঁজা জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩ মণ।র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর