মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ, প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের বিবরণ:
গত ০৭/০৫/২০২৬ খ্রি: কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চৌকস অফিসার এসআই (নি:)/ মোঃ সামসুল আলম সাব্বির এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ মিঠামইন থানাধীন গোপদীঘি ইউনিয়ন শফীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সাফল্য:
* উক্ত অভিযানে ০২(দুই) কেজি ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
* ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
*মাদক নির্মূলে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :