Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহ রিক্সা ভ্যান গাড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ / ১৯৮
ময়মনসিংহ রিক্সা ভ্যান গাড়ি শ্রমিক ইউনিয়নের  সাধারণ সভা অনুষ্ঠিত

……..

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ রিক্সা ভ্যান গাড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত গতকাল ২৩ আগস্ট শনিবার সকাল ১১,০০ টায় বড় বাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সংগ্রামী সভাপতি মাহবুব বিন ছাইফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কমিটি ও ময়মনসিংহ জেলা অটো বাইক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু দিলীপ সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাজাহান মিয়া ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়ন।এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বাছেদ মিয়া, ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়ন। সভায় সভাপতিত্ব করেন আজিজুল ফকির, সঞ্চালনায় ছিলেন বাবুল মিয়া, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক। উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের সর্ব- সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য জুলহাস উদ্দিনকে সভাপতি, বাবুল মিয়া কে সাধারণ সম্পাদক করে নয়(০৯) সদস্য বিশিষ্ট নিম্নরূপ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়,সভাপতি – মো: জুলহাস উদ্দিন সহ-সভাপতি – মো: হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক – মো: বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: মোস্তফা মিয়া সাংগঠনিক সম্পাদক মো: জসিম মিয়া,কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক
রুবেল মিয়া, প্রচার সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, সম্মানিত সদস্য আবুল হোসেন। রিক্সা ভ্যানগাড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর