Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন / ৪৪১
জামালপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় আট বছর বয়সের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার খোরশেদ আলমের (৪৫) ছেলে ইমরানের (২০) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি একই এলাকার সিদ্দিক আলীর মেয়ে।এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।শিশুটির মা শিল্পী বেগম জানান, গতকাল দুপুরে তার আট বছর বয়সী মেয়ে অভিযুক্ত ইমরানের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তার মেয়ের নিকট থেকে আরবী হরফ লিখে নেওয়ার কথা বলে তার কক্ষে নিয়ে যায়। এ সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। শিশুটির চাচা কালু আক্ষেপ করে বলেন, সাংবাদিক ও প্রশাসন হলো জনগণের বন্ধু। প্রশাসন যদি আমার ভাইরের মেয়ের ধর্ষকের সঠিক বিচার না করে তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট দেখার কেউ নেই।এই বিষয়ে অভিযুক্ত ইমরানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে আইন তাকে শাস্তি দিবে। এতে আমাদের কোন কথা নেই। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: অতিক বলেন, ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামীকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর