Agaminews
Dr. Neem Hakim

নালীতাবাড়ীতে অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:৫২ অপরাহ্ন /
নালীতাবাড়ীতে অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

মো:আজিনুর রহমান,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।  বন্যাকবলিত অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।মঙ্গলবার (২৮জুলাই) উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:আব্দুল মালেক। তিনি দোস্ত এইড বাংলাদেশের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের সহযোগিতা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক মু. গোলাম কিবরিয়া,নালীতাবাড়ী থানার ওসি (তদন্ত) নিজামুল হক,সাংবাদিক আব্দুল মোমেন, সমাজসেবক দুলাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।সংস্থার পক্ষ থেকে জানানো হয়,বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বন্যাদুর্গত পরিবারগুলোর কয়েক দিনের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়িত্বই নয়,বরং মানবিক মূল্যবোধেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা আশা প্রকাশ করেন,দোস্ত এইড বাংলাদেশের এ উদ্যোগ বন্যাদুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখবে।দোস্ত এইড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংস্থার কর্মকর্তাগণ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর