Agaminews
Dr. Neem Hakim

বগুড়ার শাহজাহানপুরে মোবাইল হ্যাক করে স্যালারি অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযুক্ত আসিফ আহমেদ সায়েম (২৪) সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর হাতে গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন /
বগুড়ার শাহজাহানপুরে মোবাইল হ্যাক করে স্যালারি অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযুক্ত আসিফ আহমেদ সায়েম (২৪) সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর হাতে  গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিশেষ করে সাইবার অপরাধ, মোবাইল ব্যাংকিং জালিয়াতি এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারকারী চক্রকে আইনের আওতায় আনতে র‌্যাব প্রতিনিয়ত জোরালো অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ফোন হ্যাক করে অবৈধভাবে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা স্থানান্তরের (মানি ট্রান্সফার) মামলার পলাতক আসামি আসিফ আহমেদ সায়েম (২৪)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায় যে,নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুর এলাকার ভুক্তভোগী চৌধুরী মনিরুজ্জামান (৪৭) চাকুরির সূত্রে  বগুড়া জেলার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। গ্রেফতারকৃত আসামি আসিফ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুকৌশলে ভুক্তভোগীর মোবাইল ফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মাধ্যমে ভুক্তভোগীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে   অবৈধভাবে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ধৃত অভিযুক্ত সহ অন্যান্য অভিযুক্তদের একাউন্টে  অর্থ স্থানান্তর (Money Transfer) করে। এই ঘটনায় বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন, যায় মামলা নং-১৮, তারিখ- ১৩ জুন ২০২৬খ্রি., ধারা-১৭/১৮/২২/২৭ সাইবার সুরক্ষা আইন ২০২৬। ঘটনার পর থেকেই আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল আসামির অবস্থান শনাক্ত করার পর ২৭ জুলাই ২০২৬খ্রি. রাত অনুমান ২২৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট বাসস্ট্যান্ড হতে আসিফ আহমেদ সায়েম (২৪), জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। সাইবার অপরাধ দমনে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

বিঃ দ্রঃ-

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর