Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন / ১৭
পাকুন্দিয়ায় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি

: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল সোয়া তিনটার দিকে সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে। শফিকুল ইসলাম চরপলাশ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ধানের জমিতে কাজ করছিলেন কৃষক শফিকুল ইসলাম।  এ সময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা গিয়ে তার লাশ উদ্ধার করে। ১০ নং সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর