Agaminews
Dr. Neem Hakim

বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন / ৩১
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
বিরামপুরের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। বিরামপুর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভুত ভাবে দাতাসদস্য নিযুক্তের তদন্ত চেয়ে দুই উত্তরাধিকারী গত রবিবার (২৬ জুলাই) বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট মোঃ আব্দুল খালেক মন্ডল ও মোঃ খলিলুর রহমান মন্ডল লিখিত আবেদনে জানান, তাদের দাদা মৃত: আব্দুর রহমান মন্ডল রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালে ৪০ শতাংশ জমি দান করেন। জীবিতকালে তিনি ঐ বিদ্যালয়ে জমিদাতা সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন এবং তার মৃত্যুর পর তার ছেলে আলিম উদ্দিন মন্ডল ৩০ বছর যাবৎ দাতাসদস্য ও ১৫ বছর যাবৎ সভাপতি ছিলেন।আলিম উদ্দিন মন্ডল মৃত্যুর পর তার দুই ছেলে মোঃ আব্দুল খালেক মন্ডল ও মোঃ খলিলুর রহমান মন্ডলের মধ্যে কাউকে দাতাসদস্য না করে প্রধান শিক্ষক বিধিবহির্ভুতভাবে অন্য এক ব্যক্তিকে দাতাসদস্য হিসাবে নিযুক্ত করে ৯ বছর ধরে অবৈধ ও গোপন কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করেছেন। আবেদনকারীরা প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জমিদাতার বৈধ উত্তরাধিকারীকে দাতাসদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে নতুন পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠণের দাবি জানিয়েছেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম (রওশন) বলেন, জমিদাতার একাধিক উত্তরাধিকার থাকায় একজনকে নির্বাচনের জন্য উপজেলা শিক্ষা কমিটিকে অবগত করা হয়েছে। এবার প্রকাশ্যভাবে নতুন ম্যানেজিং গঠণ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, অভিযোগপত্র পেয়েছি। উপজেলা শিক্ষা কমিটির সভায় বিষয়টি উপস্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর