Agaminews
Dr. Neem Hakim

ফুলপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ প্রদান


audhamyabangla প্রকাশের সময় : মে ২১, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন / ১৭৫
ফুলপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ প্রদান

তোফাজ্জল হোসেন ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৫টি (ছনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর ও ফুলপুর) ইউনিয়নের সদস্যদের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা আজ সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন হলরুমে এ প্রশিক্ষণ প্রদানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে গ্রাম আদালত গঠন, ধারা এর প্রয়োগ ও জনগুরুত্ব সহ বিভিন্ন সুফল সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেছেন। পরে দুপুর ১২ টায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক। প্রশিক্ষণ প্রদানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রাম আদালতের ফুলপুর কো-অর্ডিনেটর মোছা: তাছলিমা খাতুন। লাঞ্চ শেষে বিকেল ২.৩০টা হতে ৩.৩০ টা পর্যন্ত সময়ে ওসি আব্দুল হাদি এবং ৩.৩০টা হতে ৫ টা পর্যন্ত সময়ে মহিলা বিষয়ক কর্মকর্তা গ্রাম আদালতের ফৌজদারি,দেওয়ানীমামলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন। আগামীকাল ২২মে উপজেলার বাকী ৫ (পয়ারী,রহিৃগন্জ, রুপসী, বালিয়া ও বওলা) ইউনিয়নের সদস্যদের গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করার কথা রয়েছে।।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর