Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:২১ অপরাহ্ন / ৪৬
কিশোরগঞ্জের  পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদণ্ড
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজা সেবনের অপরাধে সোয়েব উদ্দিন শরীফ(৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (২৬জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাদকসেবীকে এসব দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুপম দাস।দণ্ডপ্রাপ্ত সোয়েব উদ্দিন শরীফ কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আবদুল বারিকের ছেলে।জানা গেছে, ওই ব্যক্তি রোববার সকালে পার্শ্ববর্তী ঠুটারজঙ্গল এলাকায় গিয়ে মাদক সেবন করে। এসময় স্থানীয় লোকজন তাকে গাঁজাসহ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে তাদের হেফাজতে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তি গাঁজা সেবনের কথা স্বীকার করলে তাকে ঘটনাস্থলে  ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর