Agaminews
Dr. Neem Hakim

ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৬:২৫ অপরাহ্ন / ১৮
ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রেস নোট

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।                                  তারিখ-২৫-০৭-২০২৬ খ্রিঃ।

মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ দ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ২৫/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরের গাঙ্গীনাপাড় ট্রাফিক মোড়, জিলা স্কুল মোড় এলাকা হইতে ছিনতাইকারী ১। মোঃ মেহেদী হাসান নূর (২৩), পিতা-জামাল উদ্দিন, মাতা-শেফালী বেগম, সাং-গোহাইলকান্দি মীর বাড়ী, ২। মোঃ পাপ্পু (২২), পিতা-মোঃ নাছির, মাতা-মৃত রেজিয়া, সাং-গোহাইলকান্দি ইন্দারাপাড়, ৩। মোঃ এছাক (১৯), পিতা-বাবুল, মাতা-রোমেলা, সাং-পাটগুদাম মদের ডিপো, ৪। মোঃ সোহেল (২৪), পিতা-আব্দুল আজিজ, মাতা-শামছুন্নাহার, সাং-শম্ভুগঞ্জ সবজিপাড়া, সর্বথানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৫। কমল সরকার (৩২), পিতা-অশোক চন্দ্র সরকার, মাতা-সন্ধ্যা রাণী সরকার, সাং-সান্না আখড়ার সাথে, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, এ/পি-সেহড়া মুন্সিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৬। মোঃ সুলতান মিয়া (৩০), পিতা-মোঃ সেলিম মিয়া, মাতা-আমেনা, সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ‌্য যে, ইতোপূর্বে ছিনতাইকারী  ১। মোঃ মেহেদী হাসান নূর (২৩) এর বিরুদ্ধে  ০১টি, ২।মোঃ পাপ্পু (২২) এর বিরুদ্ধে  ০১টি, ৬। মোঃ সুলতান মিয়া (৩০) এর বিরুদ্ধে  ১২টি  মামলা রহিয়াছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নি‌য়ে গত ২৪ ঘন্টায় ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। ডিবি ও থানা পুলিশের যৌথ এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

-জেলা পুলিশ, ময়মনসিংহ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর