
প্রেস নোট
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তারিখ-২৫/০৭/২০২৬ খ্রিঃ।
মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী সফল অভিযানে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন সোনাকান্দি এলাকা হইতে ২৪ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ২২.২০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার আলামত সহ মাদক ব্যবসায়ী ১। সুজীত চন্দ্র সরকার (৩৫), পিতা-অনিল চন্দ্র সরকার, মাতা-ললিতা রাণী সরকার, সাং-সহনাটি দক্ষিণপাড়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুর থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
-জেলা পুলিশ, ময়মনসিংহ।
আপনার মতামত লিখুন :