Agaminews
Dr. Neem Hakim

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রনি (২৯) গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন / ৩৫
সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রনি (২৯) গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১৯ জুলাই ২০২৬খ্রিঃ রাত অনুমান ১৯২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মধ্য বাড়েরা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ময়মনসিংহে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও পারিবারিক জজ আদালত কোঃ নং পারিঃ ডিং- ৪০/২৪, প্রসেস নং-১৭৩/২৫, ধারা-পারিবারিক আদালত আইন ১৯৮৫ এর ১৬(৩) বি এর ০৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রনি (২৯) পিতা-মোঃ দুলাল মিয়া,সাং-খাকডহর,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।    গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অপরাধ নির্মূলে র‌্যাবের এই অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর