ফুলবাড়ীয়ার ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
audhamyabangla
প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ /
৮৯
এস.এম আবুসাঈদ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শহরের ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে শহরের গার্লস স্কুল রোডের ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব জাকির হোসেন খান মঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ কামরুল হাসান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি এলাকার জন্য আলোক বর্তিকা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতির মাধ্যমে একজন ছাত্রকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলা সম্ভব। এসময় তিনি স্কুলের সুন্দর পরিবেশের জন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাকির হোসেন খান মঞ্জুকে ধন্যবাদ জানান। বলেন, আগামীতে এখান থেকেই দেশ পরিচালনার জন্য অফিসার, ডাক্তার ও ইঞ্জিনিয়ার বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এছাড়াও তিনি বলেন, সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ৫ ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাংলার মানুষ দেখেছে সেই বাংলাদেশ গঠনের জন্য শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।
আপনার মতামত লিখুন :