Agaminews
Dr. Neem Hakim

হাওড় এক্সপ্রেস ষ্টেশনে রেখে পালিয়েছে চালকঃ অসহায় যাত্রীদের ভোগান্তি চরমে


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন / ১১৪
হাওড় এক্সপ্রেস ষ্টেশনে রেখে পালিয়েছে  চালকঃ অসহায় যাত্রীদের ভোগান্তি চরমে
স্টাফ রিপোর্টারঃ  পাঁচ শতাধিক যাত্রীকে অসহায় অবস্থায় স্টেশনে রেখে পালিয়েছেন ট্রেনের চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করে রেখেছে। এখবর পেয়ে তীব্র ক্ষোভোর সৃস্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মাইলেজ সুবিধা পুনর্বহাল না করায় গতকাল সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)। কর্মবিরতির মধ্যেই গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছেড়ে আসে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেন। ষ্টেশনে ট্রেন রেখে চালক পালিয়ে গেলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছে।
হাওর এক্সপ্রেস ট্রেনের একজন যাত্রী জানান  ট্রেনটি মোহনগঞ্জ থেকে সকাল ৮টায় ছেড়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে ১০টার পৌঁছায়।
 এরপর আর ট্রেন ঢাকার উদ্দেশে যাচ্ছে না। পরে খবর হয়,,চালক ট্রেন ছেড়ে পালিয়েছে। এ অবস্থায়  বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রেখেছে।
ঢাকায় যখন যাবে না,তাহলে মোহনগঞ্জ থেকে ট্রেনটি কেন ছাড়া হলো। যাত্রীদের নিয়ে এমন হঠকারী সিদ্ধান্ত কি রেল কর্মচারীরা নিতে পারেন- এ প্রশ্নও অনেকের।এদিকে  টিকিটের টাকাও ফেরৎ পেতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। সমাধান না দেওয়া পর্যন্ত তাঁকে ছাড়া হবে না।’
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার  নাজমুল হক খান বলেন, ‘যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি কোনো উপায় খোঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।  চালকের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।
 রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁদের বিকল্প পথে ঢাকায় পাঠানোর আলোচনা হচ্ছে। ট্রেনটিতে পাঁচ শতাধিক যাত্রী রয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর