প্রেস বিজ্ঞপ্তি।
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র-মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন চোরাচালান ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদককারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১২৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারি মোঃ উজ্জল মিয়া (৩৩), জেলা-কিশোরগঞ্জ‘কে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে ও দেখানো মতে পলিথিনের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। ধৃত মাদককারবারির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত কারবারি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :