Agaminews
Dr. Neem Hakim

গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৬:০২ অপরাহ্ন / ১০০
গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে
জাময়াতে ইসলামী মিছিল-সমাবেশ করেছে।
শুক্রবার বিকেলে স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, পাগলা থানার আমির এমদাদুল হক,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাবেক আমির রফিকুল ইসলাম বিএসসি, প্রিন্সিপাল মাওলানা আবু তালেব,উলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, পৌর শাখার সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীমসহ গফরগাঁও উপজেলা ও পাগলা থানার হাজারো নেতাকর্মী। সমাবেশে
জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সকল ধর্মপ্রাণ মুসলমানকে রমজান মাসের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয়তা রাখতে সকলের প্রতি আহবান জানান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর