Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৪ সদস্য গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন / ১৩
ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও ০৪ সদস্য গ্রেফতার

প্রেস নোট

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।             তারিখ

মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের অফিসার ইনচার্জ (দক্ষিণ) জনাব মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শিবিরুল ইসলাম’দ্বয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ অদ্য ৩১/০৭/২০২৬ ইং ভোর হতে সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন র‌্যালীর মোড়, চরপাড়া, ব্রাহ্মপল্লী এলাকা হইতে ছিনতাইকারী ১। আরাফাত আকন্দ (২৬), পিতা-আহেদ আলী আকন্দ, মাতা-নূরে জান্নাত আক্তার, সাং-র‌্যালীর মোড় আটানী পুকুর পাড়, ২। স্বপন মিয়া (২৫), পিতা-খোকন মিয়া, মাতা-নূরজাহান বেগম, সাং-র‌্যালীর মোড়, কালী বাড়ী রোড, ৩। নয়ন (৩৫), পিতা-মৃত বশির উদ্দিন, মাতা-খুরশিদা বেগম, সাং-আলীয়া মাদ্রাসা, ৪। রবিন (২৮), পিতা-ফরিদ, মাতা-আয়েশা, সাং-পুরাতন মেডিকেল গেইট, সর্বথানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ‌্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ইতোপূ‌র্বের চুরি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে মোট ৫৩ জন ছিনতাইকারীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি ও থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

-জেলা পুলিশ, ময়মনসিংহ।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর