Agaminews
Dr. Neem Hakim

ঝিনাইগাতীতে ভাতিজাদের হামলায় চাচী নিহত, হত্যা মামলার প্রস্তুতি


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ১৬
ঝিনাইগাতীতে ভাতিজাদের হামলায় চাচী নিহত, হত্যা মামলার প্রস্তুতি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশের একটি জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। এ ঘটনায় ভাতিজাসহ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের উদ্দেশ্যে কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর