Agaminews
Dr. Neem Hakim

র‌্যাব-১৪ এর মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ / ১০
র‌্যাব-১৪ এর মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার

প্রেস রিলিজ

বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে র‌্যাব ফোর্সেস শুরু থেকেই কঠোর ও আপোসহীন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৭ জুন ২০২৬খ্রিঃ বিকাল অনুমান ১৬৫৫ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বেগুনবাড়ি রাস্তার মোড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে পোষাক পরিহিত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোনসহ মাদককারবারি মোঃ আজিজুল ইসলাম (৩৮), জেলা-ময়মনসিংহকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে ময়মনসিংহ জেলাসহ আশেপাশ এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১৪-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর