Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সনসচেতনাতা বাড়াতে সমন্বয় সভা


audhamyabangla প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ / ৫৬
কিশোরগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সনসচেতনাতা বাড়াতে সমন্বয় সভা

মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৭ জুন) জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।এতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহারের সভাপতিত্বে লিগ্যাল এইড জেলা ব্যবস্থাপক হাফিজা আক্তার গ্রাম আদালতের কার্যক্রম পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে তুলে ধরেন।এসময় প্রকল্পের লক্ষ্য, কর্মসূচির উদ্দেশ্য, গ্রাম আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা, উপজেলা ভিত্তিক গ্রাম আদালতের মামলার চিত্র, পিছিয়ে থাকা ইউনিয়নসমূহ, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করেন। সেপ্টেম্বর ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত প্রচারমূলক কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। এই সমযয়ের মধ্যে ৩০৯ টি প্রচারমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। যেখানে উপস্থিতির সংখ্যা ছিল ৩৫,৮০৩ জন।সেপ্টেম্বর ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট মামলা দায়ের হয় ২৬২৯টি যেখানে ৫৪৮ (২১%) নারী আবেদনকারী, মামলা নিষ্পত্তি হয়েছে ২,৫৩৬টি (৯৬.৪%) এবং রায় বাস্তবায়ন হযেছে ২৪৬৬ (৯৪%)।সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার, জজ কোর্ট, কিশোরগঞ্জ, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর (ভারপ্রাপ্ত) জেলা ব্রাক প্রতিনিধি, পপি প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থার প্রতিনিধি এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক।প্রেজেন্টেশন এবং অতিথিদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় গ্রাম আদালতকে কিভাবে আরো গতীশিল করে মানুষের দোড়গোড়ায় নিয়ে যাওয়া যায়। কিভাবে এটি সহজীকিকরণ করা যায়। এ বিষয়ে উপস্থিত সকলের প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন বলে অঙ্গীকার করেন। সর্বশেষে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর