Agaminews
Dr. Neem Hakim

বড়াইগ্রামে মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন


audhamyabangla প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ / ১১
বড়াইগ্রামে মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

নাটোর প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাহফিলকে কেন্দ্র করে গুড়নাটি ও পিপুল (পিপরুল) গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে প্রশাসন ও পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিলের আয়োজন ও বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।ঘটনাস্থলে পুলিশের একাধিক গাড়ি ও সদস্যকে টহল দিতে দেখা যায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।বড়াইগ্রাম উপজেলা প্রশাসন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সতর্ক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর