Agaminews
Dr. Neem Hakim

৩০২ বোতল বিদেশি মদ ও ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ০৪ মাদককারবারি র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক দুই মাদক বিরোধী অভিযানে গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ /
৩০২ বোতল বিদেশি মদ ও ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ০৪ মাদককারবারি র‌্যাব-১৪, ময়মনসিংহ এর পৃথক দুই মাদক বিরোধী অভিযানে গ্রেফতার

প্রেস রিলিজ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ০৪ জন পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
অভিযান-১
সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জুন ২০২৬খ্রিঃ রাত অনুমান ২৩৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে কারবারি মোঃ কামাল (৪০), জেলা-ময়মনসিংহকে তার বসত ঘরের সামন থেকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার শয়নকক্ষে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে ও দেখানো মতে শয়নকক্ষে স্টিলের তৈরী ট্রাংক এর ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ০২ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
অভিযান-২
অন্য এক অভিযানে একই কোম্পানির আভিযানিক দল ০৬ জুন ২০২৬খ্রি. সকাল অনুমান ০৫৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার দিঘারকান্দা ঢাকা বাইপাস মোড় সংলগ্ন মাইক্রোবাস রেন্ট এ কার স্ট্যান্ড এর সামনে পাকা রাস্তায় একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি করে মাদককারবারি ১। মোঃ রবিউল ইসলাম(২৮), ২। জরিপ মিয়া (২৬), উভয় জেলা-শেরপুর ও ৩। মোঃ সুজন (৪১), জেলা-বরিশালদেরকে আটক করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে পিকআপ গাড়ির পিছনে ত্রিপলের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ বহনে ব্যবহৃত পিকআপ ও ০৩  টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর