
মুঞ্জুরুলহক মুঞ্জু, জেলাপ্রতিনিধি কিশোরগঞ্জ:
নারী কারারক্ষীর সঙ্গে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।বুধবার (৩ জুন) কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।
আপনার মতামত লিখুন :