Agaminews
Dr. Neem Hakim

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় একই পরিবারের ৫ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা


audhamyabangla প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ / ৫১
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় একই পরিবারের ৫ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জ প্রতিনিধি:
শুক্রবার (৮ মে) রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় একই পরিবারের ৫ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ হত্যাকাণ্ডে নিহতরা হলেন— কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় মনির হোসেনের স্ত্রী শারমিন, তার তিন মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল।কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জুবায়ের জানান, রাতের কোনো এক সময় মনির হোসেনের বাসার ভেতর গলা কেটে, কুপিয়ে ও বিভিন্নভাবে ওই ৫ জনকে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে যায়।তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর