Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ / ৬৯
পাকুন্দিয়ায় হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ওসি পরিচয়ে চাঁদাবাজি

মুঞ্জুরুলহক মুঞ্জু,  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি খুনের মামলায় আসামী করার ভয় দেখিয়ে ‘ওসি’ পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকদের টার্গেট করছে এই চক্রটি।গত ২৪ এপ্রিল রাতে হিজলীয়া গ্রামে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৩ জনকে আটকও করে। কিন্তু এই শোকাবহ ও উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে মাঠে নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, চক্রটি বর্তমান ও সাবেক ইউপি সদস্য এবং স্কুল শিক্ষকদের মুঠোফোনে কল দিয়ে নিজেদের পাকুন্দিয়া থানার ওসি হিসেবে পরিচয় দিচ্ছে। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের হত্যা মামলার আসামি করার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করছে।চরফরাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জমসেদ আলী জানান, গ্রাম পুলিশের মাধ্যমে নম্বর সংগ্রহ করে তাকে ফোন দেওয়া হয়। মান-সম্মান ও আইনি জটিলতার ভয়ে তিনি প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন।হিজলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান গোলাপ জানান, তিনি চিকিৎসার জন্য ঢাকায় থাকলেও তাকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একটি প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা বিষয়টি অবগত হয়েছি এবং চক্রটির ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।” পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো ফোন আসলে আতঙ্কিত না হয়ে সরাসরি থানায় যোগাযোগ করতে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করতে। কোনো অবস্থাতেই ফোনে টাকা লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর