Agaminews
Dr. Neem Hakim

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বসতঘর


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ /
কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বসতঘর



পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ২৮ এপ্রিল ২০২৬  

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বসতঘর


পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অন্তত পাঁচটি বাড়ি। উপড়ে পড়েছে শত শত গাছ। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কলাপাড়া উপজেলার কয়েকটি গ্রামে এ ঝড় হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 

এছাড়াও লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশকিছু ঘর-বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার এখন ব্যাপক বেকাদায় আছে।

ক্ষতিগ্রস্ত নির্মল বিশ্বাস বলেছেন, “দুপুরে আমাদের এলাকায় বৃষ্টি শুরু হয়। সোয়া ১টার দিকে হঠাৎ প্রবল বাতাস শুরু হয়। এতে আমার পুরো ঘর উড়ে পার্শ্ববর্তী বিলে পড়ে যায়। আমরা এখন খোলা আকাশের নিচে আছি।” 

মন্নান বয়াতি বলেন, “ঝড়ো বাতাস আমার বসতঘর এবং রান্না ঘর একেবারে দুমড়েমুচড়ে দিয়ে গেছে। ঘরের সকল মালামাল একেবারে শেষ। এখন থাকার জায়গা নেই। প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছি।”

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। তাদের সহযোগিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

ঢাকা/ইমরান/রফিক





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর