Agaminews
Dr. Neem Hakim

অর্থ আত্মসাতের অভিযোগে পূজার বাবা গ্রেপ্তার, নীরবতা ভাঙলেন নায়িকা


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ /
অর্থ আত্মসাতের অভিযোগে পূজার বাবা গ্রেপ্তার, নীরবতা ভাঙলেন নায়িকা


চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ভুক্তভোগী মিজানুর রহমানের দায়ের করা মামলায় ডিএমপি ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

পূজার বাবাকে গ্রেপ্তার করার পর বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে নীরবতা ভাঙলেন এই অভিনেত্রী। পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে এ নায়িকার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে পরিষ্কার জানিয়েছেন এই তারকা।  

রবিবার (২৬ এপ্রিল) পূজা চেরি তার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। লেখার শুরুতে এই তারকা বলেন, “সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।” 

পূজা পরিষ্কারভাবে জানান, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার ভাষ্য—“আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।” 

বাবার অর্থনৈতিক লেনদেনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথাও জানান পূজা। এ অভিনেত্রী বলেন, “আমার বাবার কোনো ধরনের ব্যবসায়ীক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি, আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নই।” 

বাবার পুরো বিষয়টি আইনি ব্যাপার। আইন তার নিজস্ব গতিতে চলবে। এসব তথ্য উল্লেখ করে পূজা বলেন, “একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।” 

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে পূজাকে না জড়ানোর অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সাথে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।”





Source link

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর