Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ / ২৭
পাকুন্দিয়ায় রাস্তা  উন্নয়ন কাজের উদ্বোধন

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ  প্রতিনিধি
শনিবার (২৫ এপ্রিল) সকালে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের এই উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  উন্নয়ন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলার চরফরাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর চারালবন্দ তোরাব আলি ব্যাপারীর   বাড়ির সামনে থেকে চরকূর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটির ৫০০ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন,
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন যাবত চরাঞ্চলের মানুষ অবহেলিত ছিল। অথচ চর এলাকার কৃষকদের উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রফতানি হয়ে থাকে। সবজি পরিবহনে স্থানীয় কৃষকদের এবং চরাঞ্চলের অবহেলিত মানুষের কথা চিন্তা করে চরফরাদী ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি রাস্তা।উপজেলা প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দায়িত্ব হল উপজেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও মাদরাসার ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের তালিকা তৈরি করে আমার কাছে পৌঁছানো। সরকারের কাছ থেকে জনগণের প্রতিনিধি হিসেবে আমি এগুলো বাস্তবায়ন করব।’

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর