Agaminews
Dr. Neem Hakim

এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান পূর্বক ১৫ জনের পদত্যাগ


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন / ২০৯
এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান পূর্বক ১৫ জনের পদত্যাগ
 মোঃ নুর হোসেন বিশেষ প্রতিনিধি:
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জনের পদত্যাগের ঘটনা ঘটেছে। পদত্যাগী ৫ যুগ্ম সমন্বয়কারী ও ১০ সদস্যের সবাই সম্প্রতি প্রকাশিত ওই সমন্বয় কমিটিকে লিখিত আকারে প্রত্যাখান করেছেন।
পদত্যাগীরা হলেন, ৫ যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। ১০  সদস্য হলেন, দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।তারা লিখিত আকারে নকলা উপজেলা সমন্বয় কমিটি প্রত্যাখান পূর্বক কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক/সদস্য সচিব বরাবর আলাদা ভাবে পদত্যাগপত্র প্রেরণ করেছেন। এবিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর পাশাপাশি তাদের পদত্যাগপত্রে ওই কমিটি প্রত্যাখানের বিষয়টি সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তি মারফত গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণ মূলক চিন্তাভাবনা শেষে আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহন করি। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার আমরা একযোগে পদত্যাগ করার পাশাপাশি নকলা উপজেলা সমন্বয় কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি।’উল্লেখ্য, গত ১০ আগস্ট (রবিবার) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্যাডে নকলার হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী, ১০ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২১ জনকে সদস্য করে মোট ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির অনুমোদন প্রদান করেন।এদিকে, কমিটির বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা ও সমালোচনার হিড়িক পড়ে যায়। এছাড়া কমিটি প্রকাশের প্রথম দিন থেকেই ওই কমিটির পদ হতে অনেকের পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন শুরু হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর