নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে নাটোরে মানববন্ধন
audhamyabangla
প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন /
৩১৮
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি।
নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে নাটোরের নলডাঙ্গা উপজেলায় মানববন্ধন করেছে ছাত্রজনতা। নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন তারা।বৃহস্পতিবার(৭ আগষ্ট) দুপুর ২টার দিকে নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুর রেলওয়ে প্লার্টফমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সদস্য সচিব,কাজি শাহারিয়ার আহম্মেদ সিহাব,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক বাদশা খান, খাজা নাজিমউদ্দিন সহ স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে বক্তরা বলেন,দেশব্যাপী আলোচিত এই ঘটনায় প্রসাশনের তেমন ভূমিকা নাই। এখন পর্যন্ত নাশকতার ঘটনায় নাশকতাকারী গ্রেফতার হয়নি।নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং।বিভিন্ন হোয়াসআপ,টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে তারা,নেতাকর্মীদের দিক নিদেশনা দিচ্ছে। অনুতবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতালার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন :