Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে জুলাই শহীদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ / ১৭২
জামালপুরে জুলাই শহীদদের স্মরণে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ


বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই শহিদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী সরকারি আশেক মাহমুদ কলেজে জেলা পরিষদের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে। পরে বিকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের আহŸায়ক, রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা এবং সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক ও আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের সদস্য সচিব আমানুল্লাহ আল মারুফ, জামালপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. মোঃ আহসান হাবীব আদনান, রক্তের বন্ধনের সহ-সভাপতি একে আজাদ হিমু, রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমানসহ অন্যানরা।এ সময় বক্তারা একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত রক্তদানের উপকারিতা উল্লেখ্য করে বলেন, রক্তদান মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। প্রতি চার মাস পরপর মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এবং শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই আমরা যদি চার মাস পরপর স্বেচ্ছায় রক্তদান করি তবে সেই রক্ত দিয়ে কোন একটি মনুষ্য রোগীর প্রাণ বাঁচতে পাবে। যা একটি মহৎ কাজের অংশ ।
উল্লেখ্য, জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে শহিদদের স্মরণে গত ২১ জুলাই থেকে জামালপুরের ৫টি উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করে রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর