Agaminews
Dr. Neem Hakim

গফরগাঁওয়ে যুবলীগের অনিক শ্রীপুর থেকে গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন / ১৩৫
গফরগাঁওয়ে যুবলীগের অনিক শ্রীপুর থেকে গ্রেফতার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের শীর্ষ স্থানীয় ক্যাডার অনিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে গফরগাঁও নিয়ে আসে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগের এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। অনিক গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। জানতে পারা যায় দুর্ধর্ষ অনিকের অনেক কাহিনি।
স্থানীয় সূত্রে জানা যায়,গফরগাঁও পৌর যুবলীগের শীর্ষ সন্ত্রাসী যুবলীগের অন্যতম ক্যাডার তাজমুনের
ব্যক্তিগত গার্ড হিসেবে অনিক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অনিক পৌর এলাকার শিলাসী গ্রামের ছমির উদ্দিন ছেলে। অনিকের গ্রেপ্তারে জনমনে স্বস্তি ফিরে এলেও অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
লোকজন এই বাহিনীর ভয়ে সবসময় তটস্থ থাকত। যুবলীগ
ক্যাডার অনিককে গফরগাঁও থানা পুলি শ্রীপুর উপজেলার মাওনা থেকে গ্রেফতারের সময় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী বাহিনীর প্রধান যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন টের পেয়ে পালিয়ে যায়। অনিক আওয়ামী লীগ আমলে তাজমুনের ছত্রছায়ায় গফরগাঁও পৌর শহরে সন্ত্রাসী কর্মকান্ডসহ ইয়াবা ব্যবসার এক সাম্রাজ্য গড়ে তোলে।
শিলাসী গ্রামের হাবিবউল্লাহ বলেন, গত ৫ আগস্টের আগে গফরগাঁওয়ের অনেক বিএনপির নেতা কর্মীর হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দিয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমনকে ২০২২ সালে কুপিয়ে প্রাণনাশের চেষ্টা করে। অনিকের নামে গফরগাঁও,ভালুকা,
ঢাকাসহ বিভিন্ন থানায় ১০ টির ও বেশী মামলা রয়েছে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) রহিম সরকার বলেন, অনিককে গফরগাঁও থানায় মাহবুবুল আলম ইমনের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর