Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়ায় বিদেশী কম্বল ও বিজিবি সদস্যসহ ৫ জন আটক


audhamyabangla প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন / ১২৯
ধোবাউড়ায় বিদেশী কম্বল ও বিজিবি সদস্যসহ ৫ জন আটক

আলী আজগর ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল পরিমান ভারতীয় কম্বলসহ ৫ চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওলা ব্রীজ নামক স্থানথেকে একটি প্রাইভেটকার ও কাভারভ্যান ভর্তি কম্বলসহ ৫ চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ টি এন্ডোয়েট মোবাইল, ৩টি বাটন মোবাইল, নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ১৫০টি কম্বল, ১ টি কাভার ভ্যান, ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দুপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র মো. সুমন (২৫), দূর্লভপুর গ্রামের হাসমত আলীর পুত্র মো. হাবিবুর রহমান (৪৫), চন্নপাড়া গ্রামের মৃত আব্বাছ আলী বেপারীর পুত্র মো. রতন আহম্মেদ (৪৫), বাংনাহাটি গ্রামের বোরহান উদ্দিনের পুত্র মো. তোফাজ্জল হোসেন (৩২), ময়মনসিংহের ইশ^রগঞ্জ উপজেলার ধুনিয়াকান্দি গ্রামের মো. আব্দুল গনির পুত্র মো. জাহাঙ্গীর আলম (৩২)। এর মধ্যে মো. হাবিবুর রহমান চাকুরীচ্যুত বিজিবি সদস্য বলে জানা যায়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার বলেন, ভোররাতে আমরা খবর পাই ধোবাউড়া দিয়ে ভারতীয় চোরাই কম্বলভর্তি কাভার ভ্যান যাচ্ছে। সাথে সাথেই আমরা বিভিন্ন জায়গায় টহলদল বসিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় একটি মামলা রুজু হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর