Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা


audhamyabangla প্রকাশের সময় : জুন ২০, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন / ১৫৪
দুর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ডন বসকো কলেজের ২০২৫ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুককদা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রুমন রাংসা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী বৃত্ত দারিং, সায়মুর হাসান ¯িœগ্ধ, প্রভাষক প্রদীপ রেমা, আব্দুল্লাহিল কাফি, জেরিন মাহমুদ প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, যে কোন পরীক্ষা জীবনের একটি ধাপ পেরিয়ে যাওয়ার প্রতিযোগিতা। সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, সততা ও মূল্যবোধ ধরে রেখে সকলকে এগিয়ে যেতে আহবান জানানো হয়। অনুষ্ঠান শেষে কলেজ শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর