Agaminews
Dr. Neem Hakim

জনসেবায় নিবেদিত প্রাণ আলহাজ্ব সালমান ওমর রুবেল: রাজনীতিক, সমাজসেবক ও মানবতার অগ্রদূত


audhamyabangla প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন / ৪৫৭
জনসেবায় নিবেদিত প্রাণ আলহাজ্ব সালমান ওমর রুবেল: রাজনীতিক, সমাজসেবক ও মানবতার অগ্রদূত

কামরুল হাসান রবি ময়মনসিংহঃ
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলহাজ্ব সালমান ওমর রুবেল শুধু রাজনৈতিক অঙ্গনের একজন পরিচিত নামই নন, তিনি একজন সফল ব্যবসায়ী ও নিবেদিত সমাজসেবক হিসেবেও পরিচিত।

“ওমর ফাউন্ডেশন”-এর কর্ণধার এই জনদরদী নেতা দীর্ঘদিন ধরে সমাজের অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি শিক্ষা, চিকিৎসা, পানীয়জল, বসতঘর, খাদ্য সহায়তাসহ নানা ধরনের সামাজিক সেবায় নিয়োজিত রয়েছেন।

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নিয়মিতভাবে বিনামূল্যে বই বিতরণ, এতিম শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলের মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও সংস্কার তাঁর মানবিক কাজের একটি অংশ মাত্র। ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় তিনি প্রতিবছর চোখের চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন, যেখানে রোগীদের চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।

প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময়ও তিনি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ সহায়তা নিয়ে। জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের চিকিৎসার জন্য তিনি অর্থ প্রদান করেন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে দেন।

ব্যবসা জগতে তিনি “এরাবিয়ান হর্স ঢেউটিন” ডিলারশিপের মাধ্যমে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় সফলভাবে প্রতিষ্ঠা পেয়েছেন।

তিনি বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের আস্থা অর্জন করেছেন এবং গত নির্বাচনে দলের মনোনয়নপ্রাপ্ত তিনজনের একজন হিসেবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন।

জনাব তারেক রহমানের আস্থাভাজন এই উদীয়মান নেতা তৃণমূলের প্রতিটি স্তরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আলহাজ্ব সালমান ওমর রুবেলের জীবনদর্শন ও কর্মকাণ্ড নিঃসন্দেহে বর্তমান সমাজে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। রাজনীতি, সমাজসেবা এবং ব্যবসার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর