Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় সনদপ্রাপ্ত দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : মে ২১, ২০২৫, ২:১৭ অপরাহ্ন / ১২৫
তারাকান্দায় সনদপ্রাপ্ত দলিল লেখকদের  প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত

হামিদুল ইসলাম সরকার তারাকান্দা প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সনদপ্রাপ্ত দলিল লেখকদের ভূমি নিবন্ধন বিষয়ে শুদ্ধাচার ও নৈতিকতা আনয়নের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক জনবান্ধব রেজিষ্ট্রেশন সেবা প্রদান শীর্ষক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।।
২০মে (মঙ্গলবার) সকাল ১০টায় তারাকান্দা
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত
ছিলেন,ফুলপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার শেখ নাছিমুল আরিফ,হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার মোঃ গোলাম সারোয়ার ,পাগলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার নাফিয বিন যামান,ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার আজমেরী নির্জর।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব এবং কোর্স সমন্বয়ক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন তারাকান্দার সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ।
প্রশিক্ষণ শুরুর পুর্বে সকালে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্ধ তাদের আসন গ্রহণ করেন।
দলিল লেখক সমিতির অন্তর্বতীকালীন প্রধান উপদেষ্টা আলতাফ হোসেন সরকারের নেতৃত্বে সকলের পক্ষ থেকে অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
সকাল ১০টায় যথাসময়ে প্রশিক্ষণ কর্মশালা আরম্ভ হয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
রেজিস্ট্রেশন আইন ও বিধিমালা সংক্রান্ত বিষয়ে ধারনা প্রদান এবং বিধিমালা উৎস কর-২০১৪ সম্পর্কে আলোচনা করেন,ময়মনসিংহের গফরগাঁও এর পাগলা সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার নাফিয বিন যামান।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ সম্পর্কে আলোচনা করেন,হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার গোলাম সারোয়ার ।
দলিল লেখক (সনদ) বিধিমালা-২০১৪ ও দলিল লেখকদের শুদ্ধাচার সম্পর্কে আলোচনা করেন, ফুলপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার শেখ নাছিমুল আরিফ। রেজিস্ট্রেশন আইন ও বিধিমালা সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করেন ধোবাউড়া সাব-রেজিস্ট্রার আজমেরী নির্জর।
সংক্ষিপ্ত আলোচনা ও সমাপনী বক্তব্যে তারাকান্দার সাব-রেজিস্ট্রার মোঃ রহমত উল্লাহ লতিফ বলেন, “দলিল লেখকদের আইন ও বিধি অনুসারে দক্ষতার সাথে সঠিকভাবে দলিল লিখতে হবে এবং জনগণ তথা সেবাপ্রার্থীদের দলিল রেজিস্ট্রি করতে আন্তরিক ভাবে সহায়তা করতে হবে। সার্বিকভাবে দলিল নিবন্ধন কার্যক্রম স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে পালন করে সেবা গ্রহীতাদের আস্থা অর্জন করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন,তারাকান্দা দলিল লেখক সমিতির অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটির উপদেষ্টা তাপস কুমার সরকার, মোসলেম উদ্দিন সরকার, জাহাঙ্গীর হোসেন সরকার,সোহরাব হোসেন সরকার, আবু সাঈদ তালুকদার,সাবেক সভাপতি বিল্লাল হোসাইন সরকার, বাবুল মিয়া সরকার প্রমুখ।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর