Agaminews
Dr. Neem Hakim

শরণখোলায় সুন্দরবন থেকে আসা হরিণ উদ্ধার 


audhamyabangla প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন / ১১০
শরণখোলায় সুন্দরবন থেকে আসা হরিণ উদ্ধার 

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায়
একটি মায়াবী হরিণ লোকালয়ে ছুটে এসেছে। পরে জনতা মায়াবি হরিণটি শাবকটি ধরে শরণখোলা রেঞ্জের বনরক্ষীদের কাছে হস্তান্তর করে। ৯ মে সকাল ১১ টার দিকে শরণখোলা  উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে স্থানীয় জনতার হাতে এ হরিণ শাবকটি ধরা পড়ে। 
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রের জানা যায়, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নজু মিয়ার বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে একটি হরিণ শাবক ছেলেরা দেখতে পায়। পরে ওই ছেলেরা সহ গ্রামবাসীরা মিলে হরিণ শাবকটি তাড়া করে  ধরে ফেলে। । পরে বিষয়টি স্থানীয় জাকির হোসেন নামে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক কর্মকর্তা  শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজাকে অবহিত করলে তিনি  বিষয়টি শরণখোলা রেঞ্জ  কর্মকর্তা এসিএফ রানা দেবকে জানান।। পরে শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা হরিণ শাবক টি উদ্ধার করে রেঞ্জ  সংলগ্ন বনে অবমুক্ত করে। 
এব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসি এফ রানা দেব বলেন জনগণের এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন। তবে ভোলা নদী শুকিয়ে যাওয়ায় মাঝেমধ্যে বন থেকে হরিণ পথ হারিয়ে লোকাল প্রায়ই  ঢুকে পড়ে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর