Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় জনবান্ধব মডেল উপজেলা গড়ার সপ্ন নিয়ে কাজ করছেন ইউএনও জাকির হোসাইন


audhamyabangla প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ২:১৭ অপরাহ্ন / ৪০৯
তারাকান্দায় জনবান্ধব মডেল উপজেলা গড়ার সপ্ন নিয়ে কাজ করছেন ইউএনও জাকির হোসাইন

হামিদুল ইসলাম সরকার তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে জনবান্ধব মডেল উপজেলা গড়ার স্বপ্ন নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউএনও জাকির হোসাইন ।
তিনি যোগদানের পর থেকে দীর্ঘদিনের জীর্ণতা ও উদাসীনতার মেঘ সরিয়ে এক নতুন সূর্যের আগমন ঘটেছে তারাকান্দায়। একজন সৎ দক্ষ জনবান্ধব ইউএনও হিসাবে জাকির হোসাইন উপজেলাবাসীর নাগরিক সেবা প্রদানে দিবারাত্র কাজ করে যাচ্ছেন।
সদ্য যোগদানকারী ইউএনও জাকির হোসাইন জানান , আমি নাগরিক সেবা দেওয়ার জন্য এসেছি। রাজনৈতি করতে আসেনি।
হয়রানি মুক্ত নাগরিক সেবা দেওয়ায় আমার লক্ষ্য। উপকার ভোগিরা হয়রানি ছাড়া সরকারি সেবা পাবে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি যোগদানের পর থেকে নাগরিক সেবা প্রদানে আন্তরিকতা উন্নয়নমুলক
কর্মকান্ডের গতিশীলতা সহ সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড নিজে সরেজমিন পরিদর্শন করে গতিশীলতা ফিরিয়ে এনেছেন।
তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সরাসরি শোনা এবং দ্রুত সমাধানের জন্য ইউএনও জাকির হোসাইন এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
সপ্তাহে নির্ধারিত দিনে অভিযোগকারীদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।
তারাকান্দার সাধারণ মানুষ একজন সত্যিকারে প্রশাসনিক কর্মকর্তাকে খুজে পেয়েছেন। যিনি মিষ্টি কথা নয় কাজের মাধ্যমেই প্রমাণ করেছেন।
তিনি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
একজন জনবান্ধব ইউএনও জাকির হোসাইন তার সরকারি নাম্বার সরাসরি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছেন এবং যেকোনো সমস্যা সরাসরি উনার সাথে মোবাইল করলে সমাধানের চেষ্টা করেন।
তিনি অল্প দিনের মাঝেই তারাকান্দা বাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

ময়মনসিংহ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর