Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে গাছ পড়ে ব্যপক ক্ষতি প্রাণে বাঁচলো পরিবার


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ / ২৮৪
দুর্গাপুরে গাছ পড়ে ব্যপক ক্ষতি প্রাণে বাঁচলো পরিবার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ঝড়ে গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এর মধ্যে পৌরবিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ সরকারের বাড়ি-ঘর দুমরে মুচরে যায়। এর ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের দক্ষিনপাড়া ও আশপাশের এলাকায়।

এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। ওই ঝড়ে বাড়ির পাশের্^ থাকা বিশাল আম গাছ পড়েযায় বিদ্যুৎ সরকারের বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্ট সহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বাড়ির আশ-পাশের বোরো ফসলের। ঘরটি দুমরে মুচরে গেলেও ছেলে-মেয়ে সহ প্রাণে বেঁচে যায় বিদ্যুৎ সরকারের পরিবার। এছাড়া ওই এলাকার বেশ কিছু ঘর-বাড়ি ভেঙ্গে যায়।

বিদ্যুৎ সরকার বলেন, রবিবার রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে বসত ঘরের পাশে থাকা গাছ পড়ে যায় আমার বস ঘরের ওপর। এতে দুমরে মুচরে যায় পুরো ঘর ও আসবাবপত্র। শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় খেতের ফসল। ঘর-বাড়ি ভেঙ্গে গেলেও প্রানে বেঁচে গেছে আমার পুরো পরিবার।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর