
বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অসময়ে যমুনা নদীর তীব্র নদী ভাঙনে ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমি। উপজেলার বড়খাল এলাকা থেকে খোলাবাড়ী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তাৎক্ষণিক জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না। তাই নদীভাঙন রোধে স্থায়ী প্রকল্পের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়ছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়া বলেন, চলতি মাসের শুরুর দিকে অসময়ে হঠাৎ দেওয়ানগঞ্জ উপজেলার বড়খাল এলাকা থেকে খোলাবাড়ী পযন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় যমুনা নদীর বাম তীরে তীব্র নদী ভাঙ্গন দেখা দেয়। ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনের কবলে পড়তে শুরু করেছে চর ডাকাতিয়া গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও। ইতোমধ্যে ওই এলাকার প্রায় ৪০ টি পরিবার ভাঙ্গের ফলে ভিটামাটি হারিয়ে অন্যের জায়গায় ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। গত ২০ বছরে দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী, হাজারী, মাগুরিহাট, খানপাড়া ও মাঝিপাড়া ও একটি নৌঘাঠসহ কয়ের হাজার একর ফসলি জমি ও প্রায় ৫০ টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, ভাঙ্গনকবলিত ৬৭ মিটার এলাকায় ১০,৮০০টি জিও ব্যাগ ফেলা হয়েছে। স্কুলটিকে অধিক গুরুত্ব দিয়ে দ্রুত জিও ব্যাগ ফেলানো হয়েছিল, কিন্তু তীব্র ভাঙ্গনে সব ভেসে গেছে। তীব্র ভাঙ্গনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি যমুনা নদীর ওই এলাকায় তীব্র ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মানের জন্য কাজ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :