
গফরগাঁওয়ে বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আব্দুল বেপারীর ৫৪ তম মৃত্যুবার্ষিকী পালিত গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, রাঘাইচটি গ্রামের বাসিন্দা শহীদ আব্দুল বেপারী’র ৫৪ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার গ্রামের বাড়িতে পালিত হয়েছে। তিনি ১৯৭১ সালে ১৭ এপ্রিল সকালে গফরগাঁও বাজারে পাকিস্তানী হানাদার বাহিনীর বোমারু বিমান হামলায় প্রথম শহীদ হন।
সেদিন গফরগাঁও বাজারে বিমান হামলা করে পাক হানাদার বাহিনী বোমা নিক্ষেপ ও মেশিন গানের গুলি ছুঁড়লে ঐ গুলিতে আব্দুল বেপারী প্রথম শহীদ হয়। এছাড়াও অসংখ্য মানুষ হতাহত হন। অর্ধশত শহীদের মাঝে ১৯ জনকে শনাক্ত করা গিয়েছিল সেদিন।
বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল বেপারীর নামে
দেশ স্বাধীনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে গফরগাঁও মধ্যবাজার প্রবেশ পথে শহীদ আব্দুল বেপারী নামে তোরণ নির্মাণ করা হয় ।
পরে এটি ২০১৯ সালে সড়ক প্রশস্তকরনের নামে ভেঙে ফেলা হয়।
শহীদ আবদুল বেপারী
মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শহীদের ৫৪ তম প্রয়ান দিবস উপলক্ষে রাঘাইচটি গ্রামের নিজ বাড়িতে দুপুরে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :