
রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এসএসসি পরিক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গের দায়ে ২ জনকে আটক ও ফটোকপির দোকান সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন ফটোকপির দোকান খোলা রাখার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে আজিজ কম্পিউটার এন্ড ফটোকপির দোকান সিলগালা করা হয়। এছাড়াও ১৪৪ ধারা ভঙ্গের দায়ে জামালপুরের মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের পুত্র মো: জুয়েল ও ইসলামপুর মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের পুত্র মিজানুর রহমানকে থানায় সোপর্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
এ সময় তিনি নকল মুক্ত পরিবেশ ও শান্তিপূর্নভাবে পরিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আইন বিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :