Agaminews
Dr. Neem Hakim

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন / ২৬৯
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

রাজু মোল্লা, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজটোয়েন্টিফোর এর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা। পরে
মানববন্ধনে বক্তারা বলেন- সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বাবু’র চাঁদাবাজি, শালিসি বানিজ্য, নিয়োগ বানিজ্য ও অন্যায়- অত্যাচারের জন্য অতিষ্ঠ থাকতো পুরো ইউনিয়ন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা হলেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। উল্টো এখনো মানুষকে নানাভাবে হয়রানি করছে বাবু। তাই অতিদ্রুত বাবুকে গ্রেপ্তার করে বিচারের সম্মুক্ষিন করার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।
সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, খুনি বাবু চেয়ারম্যান আবার ইউনিয়ন পরিষদে আসার কথা শুনে এলাকাবাসী মানববন্ধন করেন। আমরা সেই মানববন্ধনে উপস্থিত হই৷ একজন গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হলো তবুও এখনো বিচার পেলাম না। এই হত্যা কাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত যেনো কোনোভাবেই তিনি দ্বায়িত্বে না আসতে পারে সেই দাবি করছি।

নিহত সাংবাদিক নাদিমের মেয়ে “রাব্বিলাতুল “জান্নাত বলেন, বাবু চেয়ারম্যান আওয়ামী লীগের দোষর হওয়াসহ আমার বাবার হত্যাকারী হয়ে কিভাবে চেয়ারম্যান পদ ফিরে পায়। আগামী তিন দিনের মধ্যে তাকে গ্রেফতার না করা হলে এলাকাবাসীর সাথে আরো বড় আন্দোলনে যাবো আমরা।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবু চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর