
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন.এম.আবদুল্লাহ-আল-মামুন।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালমান রনি ও প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গফরগাঁও প্রেসক্লাবের আহবায়ক আজকের পত্রিকার রোবেল মাহমুদ, ইত্তেফাকের আতাউর রহমান মিন্টু, দিনকাল পত্রিকার কামরুজ্জামান লিটন,আমার দেশ এর আজহারুল হক, নয়া দিগন্তের রফিকুল ইসলাম খান, সংগ্রামের মোফাজ্জল আনসারী,সময়ের আলো’র রোকনউদ্দিন সবুর, বিজয় টিভির মতিউর রহমান,প্রফেসর আরশাদ আহমেদ, যুগান্তরের শফিউল আলম মারফ,এটিএন বাংলার আব্দুল কুদ্দুস,বার্তা ২৪ ডটকম এর তোফায়েল আহমেদ,
আশরাফ আলী ফারুকী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন.এম.আবদুল্লাহ-আল-মামুন।
বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
আপনার মতামত লিখুন :