Agaminews
Dr. Neem Hakim

দিনাজপুরের বিরামপুরে যুবদল এবং ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন / ১৬২
দিনাজপুরের  বিরামপুরে যুবদল এবং ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে যুবদল ও ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনা এবং দেশবাসীর জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের সদস্য সচিব ও দিনাজপুর জেলা বিশেষ জজ আদালতের অতিরিক্ত পিপি এ‍্যাডভোকেট মিঞা শিরন আলমের তত্ত্বাবধানে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকারের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া’র ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুসফিকুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সায়েবীন আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর