Agaminews
Dr. Neem Hakim

নান্দাইলে যুবদলের ৩ নেতা বহিস্কার


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন / ৭৪
নান্দাইলে যুবদলের ৩ নেতা বহিস্কার

রমজান আলী নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুবদলের নেতা মোঃ মোবারক হোসেন উজ্জল, আকরাম হোসেন ফেরদৌস ও মোঃ জহিরুল হক কে প্রাথমিক সদস্য পদ সহ যুবদল থেকে বহিস্কার করা হয়েছে। ময়মনসিংহ জেলা (উত্তর) শাখা যুবদলের সভাপতি শামসুল হক (ভিপি) শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিল্পব গতকাল ২০ মার্চ ২০২৫ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পেশী শক্তি প্রদর্শন পূর্বক সংঘাত সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ঠ অভিযোগে তাদেরকে নান্দাইল উপজেলা যুবদল থেকে বহিস্কার করা হয়েছে। তারা বলেন, বহিস্কৃত নেতৃবৃন্দের কোন প্রকার অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নিদের্শা প্রদান এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর